বিষয়বস্তুতে চলুন

পাতা:জনপদে ঘোড়ামানুষ - সরকার আজিজ (২০০৯).pdf/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবি হয়ে ওঠার ঘোষণা পাঠ

যদি কখনও এই সৌভাগ্য হয় যে, স্টপেজে যাত্রীসকলের আর কোন অপেক্ষার প্রহর গুণতে হবে না— অতঃপর মহামান্য রাষ্ট্রপ্রধান বলেন, আমরা সভ্যতার একটা বড় রকমের সন্ধিক্ষণ অতিক্রম করতে পারছি ইনশাল্লাহ

এই সুবাদে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান— বাংলাদেশ কৃষি এবং কৃষি বিভাগের সহকারীবৃন্দ— যাতায়াত বিভাগের কর্মকর্তা এবং সকল বিজ্ঞানী ও দার্শনিকসমূহ মসজিদ অথবা মন্দিরে, ধর্মসভা কিংবা গির্জায়— সকলেই অতিথি পাখি খাবারে অবাধ গতায়াত পাবেন

সুতরাং বলা যায়, সসার কিংবা জ্যাক দারিদার দর্শন শিল্পমাত্রাগুণবিচারে— অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, ইউ. কে এবং ইউ.এস.এ'র মত প্রেসিডেণ্টসমূহ, নিয়োজিত সব বৈদেশিক রাষ্ট্রদূতের কর্মকর্তা, মিডিয়া ও মিডিয়ায় প্রচারিত ব্যক্তিপণ্যদ্রব্যসমেত কর্মচারীসমূহ— অন বি হাফ অফ সরকার; যেন সকলেই একযোগে কবি হয়ে ওঠছেন

৩৮