এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অহম
এই বিভাজনে অন্তরতম থেকে বেড়ে ওঠা যে আলো— তা আমারই এক বিশিষ্ট বৃক্ষবল— এ রকম ঠিকানা তো লিখা থাকেই যারতার নোটবুকে
অকস্মাৎ ফেঁপে ওঠলে পেট— তারও একটা কার্যকারণ থাকে— এই পরিবেশ ঘাস-লতার অসুখ-বিসুখ যতটা বাড়ায়— তারও চেয়ে অনাদৃত থেকে যায় সকলের বাস্তুভিটা
আরো তো ইলিশের একটা ভাঁজা পেটি খাওয়ার বাসনা হলে— সেই থেকে শুরু হলো শ্রম বিভাজন প্রক্রিয়ার কাজ
আজো সম্পদ ও সম্পত্তির মালিক যারা— বলে রাখা ভাল– খর তাপে তারা ঘুম-কাতর নেতিয়ে পড়া আমাদেরই একেক পূৰ্বজন
৪২