এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অতএব গড়িয়ে পড়ো ঢেউ— গড়িয়ে পড়ো বিশাল ঐশ্বর্যের স্বপ্নগন্ধা জীব ও জীবন— গড়িয়ে পড়ো অফুরান জীবনের ব্যগ্রতা— কলখণ্ড ভেঙে ঘরে ও বাইরে ভূ-খণ্ডে ভূ-খণ্ডে গড়িয়ে পড়ো ভেতরের গর্জন
হুঙ্কারে কত ঝাঁঝ লস্কর জানে তা
অতএব এখানে-ওখানে, এখণ্ডে-ওখণ্ডে সত্তার নাভীমূল থেকে উত্থিত হুঙ্কার ছাড়া গত্যন্তর কিছু নেই
৪৩