এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কাকমৃত্যু সংবাদ
মঞ্চের ভৈরবীতে শোনা গেল কাকমৃত্যুর খবর— আর সব কাক টা-টা-কা.কা— বহুল প্রচারিত এ মৃত্যুর এত বড় শোক প্রজারা পালন করবে কী করবে না সে কথা নয়- বলা হলো-
- তুষ্টিনাশ হোক
- ধ্বংস হোক
- ক্ষয় হোক
- ক্ষয় হোক সব
কেবল উৎসবের তরে কাক পালনে উৎসাহী যারা— মৃত্যুর পর তাদেরই হল্লা-রাজত্বে পড়ে মৃতকাক— কাকমৃত্যুর খবর আর ছড়াতে পারে না— গলিত হয়ে ওঠলে কাকের শব সংবাদ মাধ্যমগুলিও টা.টা-কা.কা
৪৪