বিষয়বস্তুতে চলুন

পাতা:জনপদে ঘোড়ামানুষ - সরকার আজিজ (২০০৯).pdf/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আত্মপ্রতিকৃতি

জীবন-খেলায় ভাসলো যা আর যে ভাসালো নিজেকে— আসলে এর কোনই অতীত নেই— পেছনের দিকে যতটুকু ফেরা যায়— একটা শূন্যতা আকাশে নীলরঙ লেপনে ব্যস্ত দেখা যায়- আর বর্তমান তো সবুজ-উৎপলে ধোয়া সেলিমের কাপকাপ চা-একটু দূরে বাজে অর্ণবের গান— ঘুম যায় অহেতুক বিকেল সন্ধা নেমে এলে নিয়ন ঘরে...

এরপর শঙ্খসুর বেজে ওঠলেই সাঁই সাঁই রোগী নিয়ে গাড়ি ছুটে হাসপাতালে-জীবন তো রঙধনুছোঁয়া এক পাখি— গভীর ভেতরে থাকা কল্পনার নিখাদ শরীর

৪৯