বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আত্মহত্যা

গত সপ্তাহে আত্মহত্যা করা লোকটি
অনেক সমস্যা বাজিয়ে চলে গেছেন।
শহরে বাসা ভাড়া করে স্ত্রীকে রেখে
ছেলের পড়াশোনার জন্য মাসে সত্তর হাজার
টাকার গতি না করেই তিনি চলে গেছেন।
তিনি অনেক প্রশ্নের উত্তর না দিয়েই
ভিটা-বাড়ির বিক্রীত টাকা রেখে গেছেন।
চলে গেছেন তিনি, আর ফিরবেন না।
সকল প্রয়োজনীয়তার ঊর্ধ্বে উঠে
সোজা চলে গেলেন নরকের দরজায়।
তাঁর পেছন পেছন কেউ আর যায়নি,
দুনিয়ায় রেখে গেছেন কিছুদিন হায় হায়।

তার বহু বছর পর স্ত্রী স্বাভাবিক মরে যাবে,
ছেলেটা স্বামী এবং বাবা হয়ে প্রয়োজনের
ঘানি টানবে আর তার বাবার মুখ মনে করবে।

জল ও হিজল
১০