এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আমগাছে দুঃখ
প্রতিটি আঘাতের পরে
দুঃখরা সব জমা হতে থাকে,
জমা হওয়া দুঃখগুলো
রক্ত হয়ে বেরিয়ে যায়।
রক্ত ভেঙে ভেঙে নামে
ঘাম এবং অশ্রুর স্রোত।
আমাদের জমানো স্বপ্ন
নির্লিপ্ত হয়ে গভীর বেদনায়
ফিরে যাওয়ার প্রস্তুতি নেয় আর
তাকিয়ে থাকে ঘর্মাক্ত দেহের দিকে।
ঘাম মানে শুধু লবণ নয়,
ঘাম এক দুঃখময় রক্তের নির্যাস।
এ কথা সবাই জানে,
আঘাত পেলে আমগাছের শরীর বেয়ে
ফোঁটা ফোঁটা দুঃখ নেমে আসে।
জল ও হিজল
১২