বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

মশাদের ক্যাণ্টনমেণ্ট

ঘাসের ভেতরে লুকিয়ে থাকা গেরিলা
মশারা দখলে নিয়েছে আস্ত ক্যাণ্টনমেণ্ট।
জেনারেলরা তাকিয়ে আছেন
নাক বরাবর,
অনিশ্চিত চক্ষু তাক করা আছে
পরিবার আর সন্তানের দিকে।
অগণিত রাইফেল আর কামানের
নলের ডগায় ভনভন করছে মশা।
লজ্জ্বাজনিত কারণে
কামান দাগার কথা ভাবা হচ্ছে না।

জল ও হিজল
১৫