বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আদালত

পরিমাপ এক আপেক্ষিক বিষয়,
জাগতিক প্রয়োজন মাত্র।
দোকানে দোকানে সব যন্ত্রপাতি
বসে আছে প্রতারক সমন্বয়।
মানুষের সবচেয়ে বড় যোগ্যতা
গণক হয়ে যাওয়া,
বড় অযোগ্যতাও হচ্ছে গণনার
সূত্র
আবিষ্কার।
এই আপেক্ষিক সূত্রে পরিবার
সংসার নিজেকে নির্ভুল ভাবে।
এইসব ভাবাভাবির মধ্যেই আছে
জগতের সব আদালত।
ভাবনা অন্ধ হলে জগৎ অন্ধ হয়ে যায়,
সাথে দাঁড়িয়ে সাহস জোগায় মানদণ্ড।
ঈশ্বরের আদালত আছে,
আছে দাঁড়িপাল্লা।
ঈশ্বর কি দুনিয়ার মতো অন্ধ?

জল ও হিজল
১৮