এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উপসংহার
ঘোড়া একটি জীবনের নাম।
তার পায়ের আঘাতে যে ধুলো
উড়ে যায়, তা-ও একটি জীবন।
যে অশ্বারোহী লাগামে হাত
রেখে ছুটছেন, তিনিও জীবন।
মহাবিশ্বের জীবনে আমরা
অশ্বারোহী হয়ে ধুলো
উড়াতে উড়াতে জীবন উড়াই।
টাকার মতো উড়িয়ে দেয়া জীবন
নিয়ে আমাদের গৃহস্থালি
অসংসারে উড়তে থাকে অনিশ্চিত।
ঘোড়ার মতো পাখিও
একটি জীবন হয়ে উড়তে থাকে।
ধুলোর মতো পানি ও
মেঘজীবনে উড়তে পারে।
এই মহাবিশ্বটা ঠিক টাকার মতো
জীবন উড়াতে উড়াতে বাঁচে।
জল ও হিজল
১৯