বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ডমেস্টিক ভায়োলেন্স

টপ টু বটম চেইন অব কমাণ্ড
থাকার কথা থাকলেও
গৃহকোণে লুকিয়ে থাকেন
অলৌকিক এক সেতারবাদক।
তিনি এক মহান জাদুকর
যার আঙুলে বাজে ভাঙনের সুর।
নৈতিক আর ধর্মীয় শিক্ষার বিপরীতে
আবহমান এই সুর বেজে উঠতে থাকে।
অপরদিকে অনেকগুলো ঘটনা
রটে রটে ঢিঢি জীবন এগিয়ে এল,
ডাকাতের মুখে চোর উপাধি পেয়ে
গোত্রের সকলেই চোর হয়ে গেল।

জল ও হিজল
২২