বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চড়া জালের গল্প

চডা জালটা লইয়া
ক্ষেতের কোনাকুনি
ল একটা টান দেই,
বিছরায় পানি উঠছে।
জারমনি আর এগরা ঠেলে
চলছে জালের টান।
আহারে মাছ, কই গেছে সব?
খালি চাউট্টা, চান্দা, কানপোনা
আর নাপিত মাছ উইঠা কয়খানা
ফাল পাড়তেছে, সাথে দুইখান ইচা।
বড়শির বাইল তো দূরের কথা
জালেও আর উঠে না মাছ।
আজব এক যুগে
মানুষেরা মাছ হয়ে ঘুরে,
মাছেরা মানুষের সাথে ঘুরে।
নয়া পানির তিতনা পুঁটির
সাজুগুজু হয়ে উঠে না আর।
থানার লোকজন চড়া জাল লইয়া
কোনাকুনি টানাটানি করে।
চাউট্টা-চান্দায় ভইরা যাইতেছে
অবাক হাজতখানা,
সাথে কিছু নাপিত মাছ
অযথা ঘুইরা ফিরা কানপোনা
একদিন এক অজানা গণৎকার
আনমনে কইতেছিলেন-
ক্ষমতা হইতেছে একটা চডা জাল,
রাজনীতির মানে হইছে কাইল,
নেতৃত্ব একটা চাউট্টা বাইল।

জল ও হিজল
২৩