এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিচ্ছিন্নতা
কেউ কেউ ছিন্ন হতে হতে
জুড়তে থাকেন জীবন।
কেউ কেউ বিচ্ছিন্ন হওয়ার
আশঙ্কায় ছিন্ন হয়ে বাঁচেন।
ছিন্ন হয়ে যাওয়া মানে
বিচ্ছিন্নতা নয়,
ছিন্ন হওয়া মানে পরবর্তী
সঙ্গম প্রস্তুতি হতে পারে।
অথবা অনন্ত বিচ্ছেদের
আনন্দে ভরে যাবে বুক,
জীবনের না দেখা ছিন্নতায় পেয়ে
যেতেও পারেন অনন্ত এক জীবন।
জল ও হিজল
২৫