বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বোঝাবুঝি

মালিক শেখাচ্ছেন কর্মচারীদের
চুরি করা মহাপাপ।
মা শেখাচ্ছেন মেয়েদের
স্বামী বশীকরণ মন্ত্র
স্ত্রী বুঝাচ্ছেন স্বামীকে
আলাদা জীবন মানে ভবিষ্যৎ।
স্বামী বুঝাচ্ছেন স্ত্রীকে
পৃথিবীর সকলের প্রতি দায়বোধ।
রাষ্ট্র বুঝাচ্ছেন নাগরিকদের
আইন না মানা অপরাধ।
ধর্মগুরুরা বুঝাচ্ছেন সবাইকে
স্রষ্টার প্রতি নতজানু প্রার্থনা।
এত সব বুঝনেদারের মধ্যে
অধিকার বোঝানোর কেউ নাই
অধিকার প্রদানের বেলায় নাই।

জল ও হিজল
৩১