এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চুম্বন
উঠে এসো হাতে আঙুলে আঙুলে,
নেশাগ্রস্ত সাপ হয়ে আমাকে চুম্বন করো
অথবা আমিই করি বিভ্রান্ত জাদুকর।
ইশারায় হয়ে উঠো এক জীবন্ত নারী,
আর আমার জন্য ফেলে যাচ্ছ
শাপগ্রস্ত শব্দহীন মৃত্যুর পাঠশালা।
বিষে আসক্তি আছে বলেই
জীবনের প্রতি নেই প্রেমার্দ্র নিশানা,
প্রেমিকার জলগুলো ঘোলাটে ঠেকে।
বাতাস এক উত্তম মাধ্যম জেনে
ভেতরে ঢুকে যায় বিষাক্ত তরল,
তুমি তার উৎসমুখ জেনে নিয়ো।
জল ও হিজল
৩৫