বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নাক

তুমি গলিয়ে, উঁচু হয়ে
চলতে পারো।
যখন-তখন প্রয়োগ করো
সিটকানো ক্ষমতা।
অনুভব করো আর
চিহ্নিত করে ফেলো
বস্তুগত জীবন।
তোমাকে কেটে ফেলার
কথা ভাবা হলেও
তোমাকেই প্রয়োজন।

জল ও হিজল
৩৬