এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কান
দাঁড়িয়ে গিয়ে মুহূর্তের মধ্যে
বুঝে নিতে চাও অনুচ্চারিত
বাস্তবতার সূক্ষ্ম অনুরণ।
একদিকে শুনে আরেক দিকে
বের করার স্বভাব নিয়ে জন্মেছ
বলে সময়মতো নিজেকে
বন্ধ রাখতে পারো অনায়াসে।
পরম মমতায় নিজেকে সতেজ রাখো
আর কেটে যাওয়ার ভয় নিয়ে
অস্থিরতায় চলে তোমার জীবন।
জল ও হিজল
৩৭