বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ঘর

এক নিরাপত্তার বলয়
হয়ে আড়াল করে রাখো
বাইরের দৃশ্যজাল।
প্রতিদিন নিয়ম করে
তোমার মুখোমুখি দাঁড়িয়ে
জালের ভেতর ঢুকে যাই।
আমি মাছ হতে ভালোবাসি
বলেই তুমি এক দুর্দান্ত
খনা জাল হয়ে উঠো।

জল ও হিজল
৪০