এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
এনার্জি বিস্কুট
ডানোর কৌটার ভেতর
এককালে লুকিয়ে থাকত
শিশুদের বিস্ময়।
আজকাল এইসব প্রথা
উঠে যাওয়ার পরে
সবখানে নেমে এসেছে ভয়।
কালোদের দেশে
ভবনে ভবনে সাজানো থাকে
অভিযোগ বাক্স।
তালা মারা অভিযোগ
বাক্সের ভেতর থেকে
বের হয় এনার্জি বিস্কুট।
জল ও হিজল
৪১