এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চোখ
যখন রক্তে জমে উঠো
তোমাকে উপেক্ষা করা দায়।
মায়ার ঝিলিক হয়ে
গাও প্রশান্ত জীবনের গান।
জগৎ দেখে দেখে
জাগো এক বিস্ময় জ্ঞান।
সিক্ত হয়ে যাওয়ার
সাথে অনুভব হয়ে নামো।
তুমি দেখে দেখে ঠিক অনুভব
করো, নিজেকে দেখো না।
লোভে নামতে নামতে
কামনায় ভাসতে ভাসতে
কখনো কখনো প্রেমার্দ্র হয়ে
উঠার ক্ষমতা তোমার আছে।
তুমি বন্ধ হয়ে গেলে
জগৎ অন্ধ হয়ে যায়।
জল ও হিজল
৪২