এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উত্তেজনা
চাইতেই না পাওয়া গেলেই
উত্তেজনা বেড়ে যায়।
একালে নানা রকম উত্তেজনা
অহরহ ছড়িয়ে দিয়ে
দিনকে ধরে রাখার প্রয়াস
নিয়ে চাঁদকে পেছনে
রাখে রঙ্গিনী ল্যাম্পপোস্ট।
কোথাও কোনো স্নিগ্ধতা নাই,
আছে উত্তেজনার উত্তাপ।
এত এত উত্তাল উত্তাপে
আমার কোনো ভয় নাই,
খুব বেশি সবল নই বলে
কেউ ফুঁ দিলেই উড়ে যাই।
নিজেকে নিজের ভেতর
নির্ভয়ে লুকিয়ে রাখি,
তোমাকে উপেক্ষা করেই
আমি সুন্দরে বেঁচে থাকি।
জল ও হিজল
৪৫