বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

চট্টনের গীত

নয়া পানির তিতনা পুটি
সাজু গুজু করে
জারই কাঠের নৌকা লইআ
বন্ধু খালি ঘুরে।

বিলের মাঝে চাইপলা পনা
রূপার ঝিলিক মারে
সেই দেশের বন্ধুর লাইগ্যা
মন আনচান করে।

গামছা বাইন্ধা কাচি লইআ
আউশ কাটতে যাইঅ
জুগুর মাথায় ছইড় লইআ
কুন্দার মাথায় বইঅ।

কুচ লইঅ থুরি লইঅ
হ্যাজাক লইঅ সাথে
পাতামের গলুইএ বইআ
মাছ আইনঅ পাতে।

জিনাইল পানির তলে ঝাউগাছ
আউলা ঝাউলা বাড়ে
সেই দেশের বন্ধুর লাইগ্যা
মন আনচান করে।

জল ও হিজল
৪৬