এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিদায়বেলার কবিতা
কাল এই শহর ছেড়ে চলে যাব,
পরশু শুরু হবে ব্যক্তিগত জীবন।
আমাদের খণ্ড খণ্ড মায়া ছড়িয়ে
গড়ে উঠবে চির সবুজ মানচিত্র।
নিয়মিত ব্যক্তিগত বিদায় চলমান
থেকেই শুরু হয় প্রতিটি সকাল।
আমাদের সকাল হবে প্রতিদিন,
নিতে হবে আগামী জীবনের শপথ।
ভাগ করে নিতে জানলে বন্ধ হয়ে
অচল হয় দুঃখের ডানা ঝাপটানো।
জীবন মানেই ক্ষুদ্র ক্ষুদ্র মায়ায় ভরা
পথে পথে প্রজ্বালিত ঝলক আলো।
এক সম্মিলিত জীবনবোধের কালে
চলে যাচ্ছি দুই চোখের আড়ালে।
এই সময়ে আমরা সবাই অপেক্ষমাণ
নতুনভাবে হবে শুরু ব্যক্তিগত জীবন।
জল ও হিজল
৪৭