এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিজ্ঞান
ইস্ট-ইণ্ডিয়ার একসনা বন্দোবস্ত লোভাতুর চোখে
তাকিয়ে আছেন তন্ত্রসাধকের লোমশ বুকে।
পাঁচসনা নবাবের সাথে ডিনার হচ্ছে প্রতিদিন,
ক্লাউন দেখার জন্য সার্কাসে যেতে হয় না আর।
শেরশাহ পাট্টা দিয়েছিলেন এককালে,
একালে চিরস্থায়ী হয়ে যাচ্ছে আল্লাহর জমিন।
একসনা দিয়ে বেরিয়ে আসছে রাজবল্লভের চোখ,
মাস্টার দা ফেঁসে গেছেন কর্পোরেট জালে।
প্রীতিলতার জীবন এক অবহেলা দৃশ্যপট,
জোঁকরাজ শেখাচ্ছেন জনসেবার কলাকৌশল।
মহান রাজবল্লভ আপনি কী জানেন?
বিজ্ঞান মানে আপনার টলায়মান আসন।
জল ও হিজল
৪৯