এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মাধবী রাত
গিলে খাব এই মাধবী রাত
নিয়ে এসো গ্লাস,
খালি করে দেব অনভ্যাস
ফেলে দেব দীর্ঘশ্বাস।
আমাকে কাঁচা মরিচের চা দিয়ো
আর দিয়ো এক টুকরো রুটি।
আমাকে ছুটি দিয়ো-
মাধবীর কাছে যাব একখণ্ড রাত।
নিয়ে এসো গ্লাস
এক টুকরো লেবু হলে
খেয়ে নেব রাত।
জল ও হিজল
৫০