এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মাধুকর
ত্রিশূলে রেখেছি হাত ভিখিরিপুত্র আমি
স্বজ্ঞাত কলাচক্র ভেদ করে আনি বিষ।
নিজের সঞ্চয় রাখি গুহায় লুকিয়ে
বের করি দুই হাত অকপর্দক বাতাস।
তোমার নৈরাশ্য জীবন আমার প্রেরণা
আমি হই আশাবাদী সরল মাধুকর।
জীবনের গান লুটে হতে চাও পূর্ণতা
সততা বড়াই নিয়ে বাঁচো জাদুকর।
আমি এক মাধুকর অদায়িত্বে করি বাস
নিজের ভেতরে নিয়ে তুমি দায়িত্ব উদাস।
তুমি এক ভয়ংকর পাপী জাদুকর
আমি অদায়িত্ব, আমি শূন্য মাধুকর।
জল ও হিজল
৫২