বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ক্যাডার

খুব বেশি দিন আগে নয়,
ধরুন, নব্বইয়ের আগে
এবং নব্বই সালে এই দেশে
স্বৈরাচারবিরোধী একটা
আন্দোলন চলতেছিল।
সেই সময় থেকেই ক্যাডার
শব্দটি আমাদের অস্থিমজ্জায়
মিশে যেতে যেতে রাষ্ট্রীয়
মগজপোকা হয়ে ঢুকে গেছে
সুশাসনে, শিক্ষায়, সেবায়।
ক্যাডার হওয়া ছাড়া সেবা
দেওয়া অসম্ভব ভেবে
দলে দলে লোকজন
ক্যাডার হয়ে যাচ্ছেন।
আমরা প্রবেশ করেছি
ক্যাডারাল নামক এক
মহান সভ্যতায়, যার স্লোগান
হচ্ছে সেবা, সেবা এবং সেবা।

জল ও হিজল
৫৬