এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শীতকালীন ভোট
আজকাল রৌদ্রের জীবন ব্যর্থ
করে দিয়ে ঘরে ফিরে যাচ্ছেন মানুষ।
ঘরে দু-চারটা বাক্যালাপ চালু রেখে
সংগ্রহ করা হচ্ছে পরবর্তী দিনের উত্তাপ।
দেয়ালে দেয়ালে উত্তাপ বিক্রির বিজ্ঞাপন,
হৃদয়জুড়ে শীতের ভয়ানক কাঁপন।
এই শীতে আমাদের গ্রামে ভোট হবে,
প্রতিটি ভোট সরিষা ফুল হয়ে ঝরে যাবে।
ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে শীত,
উঠানে উড়ানো হচ্ছে মোহের গিলাফ।
জল ও হিজল
৫৯