এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অচেতনা
মৃতদের শহরে বেসামাল হয়ে আছি
ঘরগুলো আতঙ্কিত হয়ে নিঃশব্দ।
টিভির পর্দায় নিমগ্ন অবিশ্বাস
ছুড়ে দেয় অনন্ত অসমাপ্ত চ্যালেঞ্জ।
কিছুটা শব্দ বিক্রি করতে আসেন
ম্যাজিক মশারির ফেরিওয়ালা।
নিরাপদ বিশ্বাস ছিল আমাদের ঘর
মক্কা বিজয়ের কালে নির্দিষ্ট করা।
অকালে এইসব ঘর অনিশ্চিত
অকস্মাৎ ঘটে যাওয়া বাতাসজীবন।
অচেতনার এক পুত্রের নাম হতাশা
এবং আত্মহত্যারা হতাশার সন্তান।
জল ও হিজল
৬০