বিষয়বস্তুতে চলুন

পাতা:জল ও হিজল - এনামূল হক পলাশ (২০১৯).pdf/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

নিয়ম

বিনত ব্রিজ পেরিয়ে যাচ্ছি
যার নমনীয়তায় অবদমিত
হয়ে গেছে জলের যৌবন।

বাম পাশে শুয়ে আছে
নীরবতার রাতে বিছিয়ে
দেয়া ঢালাই রাস্তার সুখ।

রাত নেমে এসেছে তাই
ঘরে ফিরে যাচ্ছি আজ,
ফিরে যাওয়াটাই নিয়ম।

কালে কালে রাত নেমে
আসলে সবাই ঘরে ফিরে
কামনা করেন ভোর।

আমিও নিয়ম মেনে চলি
তাই রাত হলেই বাড়ি ফিরি
এমনকি বেশি রাত হয়ে গেলেও।

জল ও হিজল
৬৪