এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চাপ
যন্ত্রযুগে এসে
ট্রেস নিতে নিতে নিজেরাও
যন্ত্র হয়ে ঘুরি, জীবন মাপি।
সকাল থেকে রাত অবধি
বা রাত হতে সকাল অবধি
দুরন্ত গতিপথে
এগিয়ে যাওয়ার ইচ্ছাতঙ্কে
এগিয়ে যাচ্ছে আমাদের জীবন।
এদিকে,
স্ত্রীগণ উত্তপ্ত কড়াই হয়ে
স্বামী ভাজি করায় ব্যস্ত হয়ে পড়েন
আর
টগবগে সংসার বেশ ভালো ভেবে
একই বৃত্তে চলে ভাজাভাজি।
আহা জীবন,
তোমার জন্যই যত রচনা;
তুমি তার বিন্দুও টের পাও না।
জল ও হিজল
৯