পুনশ্চ
“পাণিমুদ্যম্য দণ্ডংবা পাণিচ্ছেদন মর্হতি।
পাদেন প্রহরন্ কোপাং পাদচ্ছেদন মর্হতি॥”
অর্থঃ—শূদ্র শ্রেষ্ঠজাতীয় ব্যক্তিকে প্রহার করিবার জন্য যদি হস্ত কিম্বা দণ্ড উত্তোলন করে তাহা হইলে শূদ্রের হস্তচ্ছেদন করিয়া দিতে হইবে; যদি কোপ বশতঃ পদ দ্বারা প্রহার করে তাহা হইলে পদ ছেদন করিতে হইবে॥”
অপিচ—
সহাসন মভিপ্রেপ্সু রুৎকৃষ্টস্যাপকৃষ্টজ:
কট্যাং কৃতাঙ্কো নির্ব্বাস্যঃ—
অর্থ:—“শূদ্র যদি শ্রেষ্ঠজাতির সহিত একাসনে বসিতে অভিলাষী হয়—তাহা হইলে তাহার কটিদেশে লোহা পোড়াইয়া দাগ দিয়া দেশ হইতে নির্ব্বাসিত করিবে।”
কি ভয়ানক! উচ্চ জাতির সহিত একাসনে বসা দূরে থাকুক, যদি একাসনে বসিতে অভিলাষীও হয় তাহা হইলেও তাহাকে নির্ব্বাসিত করিতে হইবে।
উচ্চ জাতির সহিত সমকক্ষতা করিতে গেলে শূদ্রের প্রতি কি গুরুতর সাজা তাহা ত দেখিলেন; এখন একবার দেখুন, অপর সকল সামাজিক অধিকার সম্বন্ধে শূদ্রদিগের কি দুরাবস্থা করা হইয়াছিল। যে সকল সামাজিক অধিকারকে মানুষ প্রিয় জ্ঞান করে, এবং যে সকল অধিকারের