যদি ধর্ম্ম হয় তবে অধর্ম্ম কি? মানবকে যাহাতে পশু করিবার আদেশ দেয় সেই কি শাস্ত্র? যদি কোথাও নরককুণ্ড থাকে,তবে শাস্ত্রের এই অংশকে সেই নরককুণ্ডে নিক্ষেপ কর। শাস্ত্রের সেই অংশকে পোড়াইয়া ভস্ম কর, এবং সেই ভস্ম কর্ম্মনাশার জলে নিক্ষেপ কর। আমি হৃদয়ের সহিত ঈশ্বরকে অগণ্য ধন্যবাদ করি যে ব্রাহ্মণদিগের সেই প্রতাপের দিন খর্ব্ব হইয়াছে; শূদ্রগণ মাথা তুলিবার অবসর পাইয়াছে। হিন্দুশাস্ত্রকারগণের সেই প্রতাপ প্রবল থাকিলে কি রক্ষা ছিল? তাহা হইলে বাঙ্গালি-সমাজের বর্ত্তমান দলপতিগণ কোথায় থাকিতেন। আজ অপরাহ্নে যে আমরা কৃষ্ণদাস পাল মহাশয়ের মৃতদেহ চিতানলে সমর্পণ করিয়া আসিলাম, তাহা হইলে এই কৃষ্ণদাস পাল কোথা থাকিতেন। আজ কৃষ্ণদাস পালের মৃত্যুর দিন, আজ বঙ্গীয় যুবক সরলভাবে সত্যপ্রিয় লোকের ন্যায় বল দেখি, জাতিভেদের প্রকোপ শিথিল হইয়া তোমার দেশের কল্যাণ হইয়াছে কি অকল্যাণ হইয়াছে। ' তুমি কি এই সকল রহিত করিয়া আবার সেই প্রাচীন বিধি-ব্যবস্থা প্রচলিত করিতে চাও? তোমার কি তাহা করিবার শক্তি আছে? তুমি কি কালের এই প্রবল গতিকে নিয়মিত করিতে পার? তুমি কি এই পরিবর্তন স্রোতকে ফিরাইয়া লইয়া যাইতে পার? যদি তুমি ইহা পার তবে তুমি কনিষ্ঠ অঙ্গুলির উপরে গোবর্দ্ধনও ধারণ করিতে পার। নাই, নাই, সাধ্য নাই, তোমাদের
পাতা:জাতিভেদ - শিবনাথ শাস্ত্রী.pdf/৩৯
অবয়ব
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জাতিভেদ।
৩৭