বিষয়বস্তুতে চলুন

পাতা:জাতিভেদ - শিবনাথ শাস্ত্রী.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪৬
জাতিভেদ।

তাঁহাদের নিকট বেদ বেদাঙ্গের অর্থ শিক্ষা করিতে হইতেছে।

 এই সকল কারণে বর্ত্তমান সময়ে জাতিভেদ প্রথা দিন দিন দুর্ব্বল হইয়া পড়িতেছে। বর্ত্তমান ইংরাজী সভ্যতার ন্যায় ইহার আর শত্রু নাই। বলিতে গেলে জাতিভেদ প্রথার উপর আর আমাদের আক্রমণ করিবার প্রয়োজন নাই। ইংরাজী শিক্ষা ইহার তলে ঘুণ হইয়া লাগিয়াছে এবং ত্বরায় ইহাকে বিনষ্ট করিবে। আপনারাকি দেখিতেছেন? বৃথা তর্কে প্রয়োজন কি? এই কলিকাতা সহরে এমত কত শত হিন্দু সন্তান আছেন, যাঁহারা প্রতিদিন ইংরাজদিগের হোটেলে অভক্ষ্য দ্রব্য সকল আহার করিতেছেন অথচ তাঁহারা অবাধে সমাজ মধ্যে স্থান পাইতেছেন। কেবল তাহা নহে, তাঁহারাই অনেক স্থলে সমাজ পতি ও দলপতি বলিয়া প্রতিষ্ঠা লাভ করিতেছেন, তবে আর জাতিভেদ কোথায়?

 এখন দেখা যাউক এদেশে জাতিভেদ প্রথা প্রচলিত থাকাতে কি কি অনিষ্ট ঘটিয়াছে। কিন্তু অনিষ্ট ফলের গণনার পূর্ব্বে, ইহার ইষ্ট ফল যদি কিছু ঘটিয়া থাকে, তাহা দেখা আবশ্যক। একজন ইংরাজ গ্রন্থকার জাতিভেদ প্রথার পক্ষ সমর্থন করিয়া একখানি গ্রন্থ লিয়িয়াছেন। জাতিভেদের সপক্ষে তিনি কি বলেন, দেখিবার জন্য আমি মনোযোগ পূর্ব্বক উক্ত গ্রন্থখানি পাঠ