বিষয়বস্তুতে চলুন

পাতা:জাতিভেদ - শিবনাথ শাস্ত্রী.pdf/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জাতিভেদ

ছিল। যাহা হউক বেদ সম্বন্ধে এত কথা বলিবার অভিপ্রায় এই যে আপনারা সর্ব্বদা স্মরণ রাখিবেন যে বেদের মন্ত্র সকল এক সময়ে রচিত নহে, কোনটী বা অপরটীর সহস্র বৎসর পরে রচিত।

 এই সকল বেদমন্ত্রে আমরা আদিম ভারত সমাজের অনেক কথা জানিতে পারি এবং এই সকল মন্ত্র মনোযোগ সহকারে পাঠ করিয়াই পণ্ডিতগণ আদিম সমাজের অনেক তত্ত্ব নিরূপণ করিয়াছেন। এই সকল বেদমন্ত্র পাঠ করিয়া আমরা জানিতে পারি বেদোক্ত আর্য্যগণ (১) সুবিশাল নগর সকল নির্ম্মাণ করিয়াছিলেন; (২) স্বর্ণ রৌপ্যাদির অলঙ্কার নির্ম্মাণ করিতেন; (৩) যুদ্ধক্ষেত্রে দেহ রক্ষার জন্য লৌহ নির্ম্মিত বর্ম্ম পরিধান করিতেন; (৪) শর তুণীর প্রভৃতি সাংগ্রামিক প্রহরণ সকল প্রস্তুত করিতেন; (৫) বাদ্যযন্ত্র সকল নির্ম্মাণ ও ব্যবহার করিতেন; (৬) যান বাহন প্রভূতি ব্যবহার করিতেন; (৭) ঔষধ ও চিকিৎসা দ্বারা রোগ নিবারণ করিতেন; (৮) সূক্ষ্ম গণনানুসারে সময় নির্দ্ধারণ করিতেন; (৯) এবং পথিকজনের সুবিধার নিমিত্ত পান্থশালা সকল নির্ম্মাণ করিতেন। এই সকল মন্ত্রে আরও জানিতে পারা যায় যে তাঁহাদের সমাজে (১০) কন্যাগণ পিতৃদায়ের অধিকারিণী হইতেন এবং (১১) নারীগণ অবরোধে না থাকিয়া প্রকাশ্য স্থানে গতায়াত করিতেন। এমন কি সভ্য সমাজের যে সকল গুরুতর পাপ তাহারও