বিষয়বস্তুতে চলুন

পাতা:জাতিভেদ - শিবনাথ শাস্ত্রী.pdf/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জাতিভেদ ৷
৫৯


এইরূপ স্থির হইল যে দেবগণের অংশোদ্ধার করিয়া একজন অমিত-তেজ-সম্পন্ন রাজাকে সৃষ্টি করা হইবে। ইন্দ্র তিন ভাগ দিলেন, যম তিন ভাগ দিলেন, বায়ু বরুণ প্রভৃতি অপর দিকপাল স্বীয় স্বীয় অংশোদ্ধার করিয়া দিলেন। এই সকল অংশে এক মহাশক্তির জন্ম হইল, তিনিই সেই দানব দলনে সমর্থ হইলেন। এরূপ আখ্যায়িকা আপনারা অনেকবার নিশ্চয় শুনিয়া থাকিবেন। ইংরাজ জাতির জন্মও সেই প্রকারে। আদিতে স্যাক্সন, দিনেমার, নর্ম্মান, প্রভৃতি নানা জাতি সম্মিলিত হইয়া তাহাদের সৃষ্টি হইয়াছে। তৎপরে এখনও বিবাহ সম্বন্ধ বিষয়ে তাঁহাদের কোন কুসংস্কার নাই। ইহাঁরা যেখানেই যাইতেছেন সেইখানেই বিবাহ সম্বন্ধে আবদ্ধ হইতেছেন। ইংরাজ ফরাসিদেশে যাইতেছেন, একটী ফরাসি রমণী ঘরে আনিতেছেন, ইটালিতে যাইতেছেন ইটালীর রমণী ঘরে আনিতেছেন, এইরূপে নিরন্তর নব নব রুধির-স্রোত ইংরাজ সমাজে প্রবাহিত হইতেছে। নানা শক্তির সমাবেশ হইয়া ইহাঁরা শক্তি সম্পন্ন হইয়াছেন। ইহাঁদের ভাষা যেমন নানাভাষা হইতে শব্দ সংগ্রহ করিয়া উন্নতি প্রাপ্ত হইয়াছে, ইহাঁদের দেহ মনও তেমনি নানা জাতির গুণ শক্তি সকল লাভ করিয়া সবল হইয়াছে।

 পঞ্চমতঃ—এই জাতিভেদ প্রথা বহু বহু শতাব্দী ধরিয়া আমাদের উন্নতির পথে একটী কঠিন অর্গল স্বরূপ হইয়া রহিয়াছে। চীনদেশবাসীগণ যেমন এক পাষাণ প্রাচীরের