বিষয়বস্তুতে চলুন

পাতা:ডমরু-চরিত - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৯২৩).pdf/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পিং মহাশয়।
১০১

বক্তৃতা শ্রবণ করিতে আগমন করে। পাঁচ মিনিট কাল ইঁহার বক্তৃতা তাহাদের কর্ণকুহরে প্রবেশ করিলেই কাণের পোকা ধড়-ফড় করিয়া বাহির হইয়া যায়।

 এ স্থান হইতে বিদায় হইয়া আরও কোটী কোটী যোজন দূরে স্বদেশী প্রবঞ্চকদিগের দেশে উপস্থিত হইলাম। অনেকগুলি এই জাতীয় প্রেত দর্শন করিলাম। তাঁহাদের একজন পৃথিবীতে থাকিতে অনেক ব্যবসা করিয়াছিলেন, অনেক কোম্পানি খুলিয়াছিলেন, অনেক লোকের টাকা ফাঁকি দিয়াছিলেন। অবশেষে এক বিমা-আফিস খুলিয়া মুটে মজুরের টাকাও উপরস্থ করিয়াছিলেন। অনেকগুলি হাত ও পা বাহির করিয়া এই মহাপ্রভু এক্ষণে আমাকে ধরিতে আসিলেন।


স্বদেশী কোম্পানীর মহাপ্রভু।