বিষয়বস্তুতে চলুন

পাতা:ডমরু-চরিত - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৯২৩).pdf/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২৮
ডমরু-চরিত।


উগ্র বক্তৃতা।
 আমাদের কোম্পানির নাম হইল,—“গ্রাণ্ড স্বদেশী কোম্পানি লিমিটেড।” কয়েকজন বড়লোক ও উগ্র বক্তা: ডাইরেক্টর বা পরিচালক হইলেন। কারণ, এই সকল বড়লোক ও বক্তারা সকল প্রকার কারুকার্য্য ও ব্যবসা বাণিজ্য সম্বন্ধে হূনহর। ইহারা না জানেন, এমন বিষয় নাই। শঙ্কর ঘোষ ইংরেজি ও বাঙ্গালায় কোম্পানির বিবরণ প্রদান করিয়া কাগজ ছাপাইলেন ও সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ করিলেন। বিজ্ঞাপনে লেখা ছিল যে, যে ব্যক্তি এক শত টাকার শেয়ার বা অংশ কিনিবে, প্রতিমাসে লাভ স্বরূপ তাহাকে পঁচিশ টাকা প্রদান করা হইবে।

 দেশে ধন্য ধন্য পড়িয়া গেল। সকলে বলিতে লাগিল যে, আর আমাদের ভাবনা নাই। যখন এঁটেল মাটি হইতে কাগজ প্রস্তুত হইবে, তখন বালি হইতে কাপড় হইবে। বিদেশ হইতে কোন দ্রব্য আর আমাদিগকে