বিষয়বস্তুতে চলুন

পাতা:ডমরু-চরিত - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৯২৩).pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ডমরু-চরিত।

প্রথম গল্প

প্রথম পরিচ্ছদ।

সূচনা।

 ডমরুবধর বলিলেন,—“এই যে দুর্গোৎসবটী, এটী তোমরা সামান্য জ্ঞান করিও না। কিন্তু এখনকার বাবুদের সে বোধ নাই। বাবুরা এখন হাওয়াখোর হইয়াছেন। দেশে হাওয়া নাই, বিদেশে গমন করিয়া বাবুরা হাওয়া সেবন করেন, আর বাপ-পিতামহের পূজার দালান ছুঁচো-চামচীকাতে অপরিষ্কার করে।”

 লম্বোদর বলিলেন,—“সত্য কথা! সেকালে পূজার সময় লোকে বিদেশ হইতে বাড়ী আসিত। বন্ধু-বান্ধবের সহিত মিলিত হইত। যাহার যেমন ক্ষমতা মায়ের পূজা করিত, গরীব দুঃখীরা অস্ততঃ এক শরা খয়ে-মুড়কি দুইটা নারিকেল-নাডু পাইত।”

 শঙ্কর ঘোষ বলিলেন, “শুনিয়াছি যে, কলিকাতায় পুজা করা এক নূতন ব্যবসা হইয়াছে। একটা প্রতিমা খাড়া করিয়া বন্ধু-বান্ধবদিগকে লোক