বিষয়বস্তুতে চলুন

পাতা:ডমরু-চরিত - ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (১৯২৩).pdf/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৪
ডমরু-চরিত।


এ-কেলে কার্ত্তিক


তৃতীয় পরিচ্ছেদ।

পিং মহাশয়।

 ময়ূর তৎক্ষণাৎ উপরে উঠিল। অনেক অনেক উপরে উঠিল। রেলগাড়ী বা কি? তড়িদ্‌গতি বা কি? তাহা অপেক্ষা দ্রুতবেগে শূন্য পথে চলিতে লাগিল। চন্দ্রলোক সূর্যালোক ধ্রুবলোক পার হইয়া গেল। কোটি কোটি যোজন পরে শেষে আমি পিঙের আকাশে গিয়া উপস্থিত হইলাম।