বিষয়বস্তুতে চলুন

পাতা:ডিটেক্‌টিভ পুলিস (প্রথম কাণ্ড) - প্রিয়নাথ মুখোপাধ্যায়.pdf/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিজ্ঞাপন।

 “ডিটেক্‌টিভ পুলিস” ইতিপূর্ব্বে “বিজলী” নামক সাপ্তাহিক পত্রিকায় সপ্তাহে সপ্তাহে প্রকাশিত হইত। কিন্তু তাহাতে যে পরিমাণে প্রকাশিত হইত, তাহাতে পাঠকগণের পরিতৃপ্তি হইত না বলিয়া পুস্তকাকারে প্রকাশ করিবার জন্য অনেকে অনুরোধ করেন। তাঁহাদের অনুরোধেই অল্প সময়ের মধ্যে ইহার প্রথম কাণ্ড প্রকাশিত হইল। ইহা স্বকপোলকল্পিত গল্প নহে। সমস্তই সত্য ঘটনা অবলম্বনে লিখিত।

জয়রামপুর

২৫ কার্ত্তিক, শকাব্দা ১৮০৯।

শ্রীপ্রিয়নাথ শর্ম্মা।