এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তবুও আমি তাঁহারই উপর
নির্ভর করিব
প্রথম অধ্যায়
১৮৭১—১৮৭৬
বর্দ্ধিষ্ণু ভীতি
তুমি আমাকে হাত ধরিয়া লইয়া চল,
এবং আমার পথ পছন্দ করিয়া দাও;
হে প্রভু, সে পথ যতই অন্ধকারাচ্ছন্ন হউক না কেন,
তোমার পথেই আমাকে লইয়া চল, আমার পথে নহে।
এইচ্ বোনার
যদিও আমি বিগত ২৭ বৎসর কাল অত্যন্ত শারীরিক যন্ত্রণা ভোগ করিয়াছি, তথাপি বর্তমানে আমি যেমন সম্পূর্ণ অক্ষম ও অসহায় পঙ্গু হইয়া পড়িয়াছি, পূর্ব্বে তেমন ছিলাম না। ১৮৮২ সন পর্য্যন্ত সময় সময় আমি আমার উভয় হস্তই, এবং ১৮৮৯ সন পর্যন্ত বাম হাতখানা ব্যবহার করিতে পারিতাম, এবং শরীর একটু ভাল থাকিলে, ১৮৮৭ সনের আগষ্ট মাস পর্য্যন্ত বেড়াইতেও পারিয়াছি। ১৮৭০ সনের