বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বদ্ধিষ্ণু ভীতি

করিতে, সঙ্গীতের অথবা বাইব্‌লের অংশ বিশেষ পাঠ করিতে,—অত্যন্ত ভালবাসিতাম। আমার বিশ্বাস ছিল যে, আমার প্রার্থনা কোন না কোন সময়ে পূর্ণ হইবেই হইবে, এবং আমার যাহ। সর্ব্বশ্রেষ্ঠ তাহাই ঈশ্বরকে দিতে হইবে। যখন আমি খুব ছোট ছিলাম, তখন রবিবার দিন দানাধারে দিবার জন্য সর্ব্বদাই একটি চক্‌চকে আনি (পেনি) চাহিতাম, (আমি নোংরা আনি পছন্দ করিতাম না)।

 যাহাদের অর্থ আছে, তাহাদের প্রত্যেক লোকেরই আয়ের দশমাংশ দেবসেবায় দান করা কর্ত্তব্য, ইহা যে আমি পাঠ করিয়াছি তাহা আমার বেশ মনে আছে। এই কথা স্মরণ করিয়াই আমার অত্যন্ত দুঃখ হইত; কারণ, আমি হাত-খরচার জন্য যে সামান্য কিছু পাইতাম তাহার দশমাংশ অতি অকিঞ্চিৎকর। কিন্তু আমি ভুলিয়া যাইতাম যে, দানের পরিমাণ নহে, পরন্তু দানের উদ্দেশ্যই, ঈশ্বরের সন্তোষের কারণ। অন্তরদর্শী ভগবান্ অন্তর দেখেন, এবং এক পেয়ালা শীতল জল বা বিধবার সামান্য দানও তাঁহার দৃষ্টি এড়াইতে পারে না। এই বিষয়ে আমার যে দুর্ব্বলতা ছিল, তাহাও তিনি জানিতেন। ঈশ্বর ক্ষমাশীল ও করুণাময়, তিনি সহজে রাগ করেন না। তিনি আমাকে ভালবাসিতেন, এবং জীবনপথে পরিচালিত করিতেন। আমার হাতের অবস্থা তখনও খুব খারাপ ছিল। তবুও কিন্তু আমি বাড়ীতে চলাফেরা করিতে পারিতাম।