বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বর্দ্ধিষ্ণু ভীতি

দক্ষিণ হস্ত ও বাহুর অবস্থা ভীষণ হইল। ডাক্তার বলিলেন, আমার আরোগ্যলাভের কোন আশা নাই।

 আমার আত্মার কল্যাণের জন্য আমি অত্যন্ত আকুল হইলাম। আমি জানিতাম যে, ঈশ্বরের সম্মুখীন হইবার জন্য আমি প্রস্তুত হই নাই। যে-কোন ধর্ম্মপুস্তক আমার হাতে আসিত, তাহাই পাঠ করিয়। আপনাকে প্রস্তুত করিবার জন্য চেষ্টা করিতে লাগিলাম। কিন্তু ইহা আমার অত্যন্ত ভুল হইল। আমি সর্ব্বদা আবেগপূর্ণ প্রার্থনা করিতাম, অপরের প্রতি ভাল ও সদয় ব্যবহার করিতে চেষ্টা করিতাম, এবং পারিলেই তাহাদিগকে সাহায্য করিতাম। চলাফেরা করিতে পারিলেই, ক্ষুদ্র ক্ষুদ্র ধর্ম্মপুস্তক বিতরণ করিতাম। তাহা আমার খুব ভাল লাগিত। আমি যে এতটা অন্ধ হইয়াছিলাম, তাহা নিতান্তই অদ্ভুত মনে হয়। সাধু কর্ম্মে আমাকে সাহায্য করিতে ও সান্ত্বনা দান করিতে পারিবে!

 যখন চলাফেরা করিতে পারিতাম, তখন কোন প্রকারে আপনাকে সুখী মনে করিতাম। কিন্তু তখনও প্রকৃত সুখ পাই নাই। রবিবাসরীয় বিদ্যালয়ের শিক্ষয়িত্রী আমার আদর্শ দেবীমূর্ত্তি ছিলেন। মনে হইত, যদি আমি তাঁহার মতন ভাল হইতে পারি, তাহা হইলে আমি সুখী হইব, ও আমার কোন ভয় থাকিবে না। আমি তাঁহাকে কত ভালবাসিতাম! আমি অনেক সময় খুব প্রত্যূষে শয্যা