বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব

হইতে উঠিয়া, অদূরে অবস্থিত তাঁহার বাসভবনের নিকট গমন করিতাম, এবং তাঁহার বাড়ীর সম্মুখে কিছুকাল পায়চারি করিতাম। এরূপ করিতে করিতে যদি জানালার ফাঁকে তাঁহাকে দেখিতে পাইতাম, তবে সেই দিনের মতন পরিতৃপ্ত হইয়া বাড়ী ফিরিতাম।

 ১৮৭৬ সনে আমি ডাক্তার ম্যাক্-এর নিকট গিয়াছিলাম। তিনি একজন খাঁটি খ্রীষ্টান। তিনি আমাকে পরীক্ষা করিয়া বলিলেন, ডাক্তার ‘আর’ যে বলিয়াছেন “আরোগ্যলাভের কোন আশা নাই”, তাহা তাঁহারও সত্য বলিয়াই আশঙ্কা হয়। তিনি যে কিরূপ আবেগের সহিত আমাকে ইহা বলিয়াছিলেন, তাহা আমি কখনও ভুলিব না। তাঁহার কথা শুনিয়া মনে হইল, তিনি আমার একজন প্রকৃত বন্ধু; আমি তাঁহাকে আমার দুঃখের কথা কিছু বলিলাম। স্বয়ং ঈশ্বরই আমার হাত ধরিয়া আমাকে আমার বিশ্বস্ত বন্ধুর নিকট লইয়া গিয়াছিলেন।

 যদিও আমার হাতের অবস্থা অত্যন্ত খারাপ হইল, এবং বস্ত্র-বন্ধনী দ্বারা (sling) তাহা ঝুলাইয়া রাখিতে হইত, তবুও কিছুদিন পরে আমার স্বাস্থ্য একটু ভাল হইল। তাহার পর হাতও একটু ভাল হইল, আর ঝুলাইয়া রাখিতে হইত না, এবং সময় সময় একটু ব্যবহার করিতেও পারিতাম।

 আমার এত ঘন ঘন অসুখ করিত যে, আমার পক্ষে নিয়মিত রূপে রবিবাসরীয় বিদ্যালয়ের কাজ করা অসম্ভব