বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বর্দ্ধিষ্ণু ভীতি


ইত্যাদি’। তুমি অনুপস্থিত ছিলে বলিয়া, স্বতঃই তোমার কথা আমার মনে হইয়াছিল, এবং বিস্মিত হইয়া ভাবিয়াছিলাম যে, তুমি কোন্ পথে চলিবে তাহা কি নির্ব্বাচন করিয়াছ? আমি আশা করি, তুমি তাহা করিয়াছ।

 স্নেহের এইচ, মনে রাখিও, নির্দ্ধারণে ইতস্তত করা, যীশু যে পরিত্রাণ দেওয়ার জন্য ব্যস্ত তাহা প্রত্যাখ্যান করার তুল্য দূষণীয়।

 তুমি যদি এ বিষয়ে কোন মীমাংসা না করিয়া থাক, তাহা হইলে এখনই কর। আর দেরি করিও না।

তোমার স্নেহের
এল্‌ এম্ ম্যাক্

 আমি সেই দিনই নির্দ্ধারণ করিয়াছিলাম। কিন্তু, নিজের শক্তিতে নহে। আমার সম্পূর্ণ দুর্ব্বলতা অনুভব করিয়া, আমি প্রার্থনা করিলাম, ‘হে পরমেশ্বর, আমাকে রক্ষা কর। আমি এত পীড়িত এবং এরূপ দুর্ব্বল যে, আমি আমাকে কোন সাহায্য করিতে অসমর্থ।’ বলিলাম, তাঁহারই সব করিতে হইবে। এই নির্দ্ধারণের পর, আমি খুব আনন্দিত বোধ করিলাম, এবং সেই সময়ের জন্য আমার কষ্ট ও গ্লানি যেন প্রায় ভুলিয়া গেলাম।

 আমি অমূল্য রত্ন লাভ করিলাম, আমার চিত্ত উৎফুল্ল হইয়া উঠিল।