বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

দ্বিতীয় অধ্যায়

১৮৭৬ — ১৮৮৩

বিশ্বাসী জীবনের সূত্রপাত ও কর্ম্ম

‘যে কাজ তোমার হাতে আসে, তাহা যথাশক্তি সম্পন্ন কর।’

 ইহার পর চিকিৎসক যখন আমাকে দেখিতে আসিয়াছিলেন, তখন তিনি আমাকে বলিয়াছিলেন, ‘আমার বিশ্বাস হয় যে মোটের উপর আপনি একটু ভাল হইবেন।’ কিসে আমার এই পরিবর্ত্তন ঘটিয়াছে, তাহা আমি তাঁহাকে বলিলাম। তাহা শুনিয়া তিনি বলিলেন, “ইহাতে আমি সুখী হইলাম’। সেই সময় হইতে আমরা প্রকৃত বন্ধু হইলাম, এবং পরস্পরের জন্য প্রার্থনা করিতে মনস্থ করিলাম। তাহার পর আমি চলিয়া বেড়াইতে অক্ষম হইয়া পড়িলাম, এবং আমার হাতের অবস্থা আরও খারাপ হইল। ভীষণ যন্ত্রণায় যাহাতে আমাকে চীৎকার করিতে না হয়, সেই জন্য আমি অনেক সময় ঘরের দ্বার রুদ্ধ করিয়া গান করিতাম, এবং বার বার মূর্চ্ছিত হইয়া পড়িতাম।

 আমি ধর্ম্মের পথে চলিতে মনস্থ করিয়াছি শুনিয়া, আমার শিক্ষয়িত্রী আনন্দিত হইলেন, এবং অল্প দিনের মধ্যেই যখন জানিতে পারিলেন যে, তাঁহার ক্লাসের