বিষয়বস্তুতে চলুন

পাতা:তবুও আমি তাঁহারই উপর নির্ভর করিব - হানা রোসেলি হিগেন্স - মথুরানাথ নন্দী (১৯৩৯).pdf/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিশ্বাসী জীবনের সূত্রপাত ও কর্ম
১১


অধিকাংশ ছাত্রীই সেই পথের পথিক হইয়াছেন, তখন তাঁহার আরও আনন্দ হইল! আহা, আমরা একত্রে কি সুখেই দিন কাটাইয়াছি!

 আবার আমার হাত একটু ভাল হইল, এবং আমি অল্প অল্প লিখিতেও পারিলাম। সেজন্য ১৮৭৬ সনের নভেম্বর মাসে আমি এস্ এস্ ইউনিয়নের লুকের সুসমাচার বিষয়ক পরীক্ষা দিলাম, এবং তাহাতে উত্তীর্ণ হইয়া আমার শিক্ষকের নিকট হইতে একটি প্রশংসাপত্র ও একখণ্ড বাইব্‌ল্‌ (a paragraph Bible) গ্রন্থ প্রাপ্ত হইলাম।

 আমার জীবনে যাহাই ঘটুক না কেন, আমি যীশুর নিকট যাইতেছি, যেখানে কোন দুঃখ কি অবসাদ থাকিতে পারে না, এই বিশ্বাসে দুঃখের ভিতরেও আমার চিত্ত পরমানন্দে পূর্ণ ছিল, এবং আমি সম্পূর্ণরূপে ভুলিয়া গিয়াছিলাম যে, আমার জীবনে বেদনা ও দুঃখের বোঝা ভিন্ন অপর কোন বোঝা আসিতে পারে, অথবা আসিবে, এবং আমাকে বহু সংগ্রাম করিতে হইবে।

 ১৮৭৭ সনে এক দিন অপরাহ্ণে, আমাদের রবিবাসরীয় বিদ্যালয়ের পর, আমাদের অত্যন্ত প্রিয়া শিক্ষয়িত্রী তাঁহার ক্লাসের সকল বালিকাদিগকে বলিলেন, শীঘ্রই তাঁহার বিবাহ হইবে, এবং আগামী রবিবারের পর তিনি আর স্কুলে আসিতে পারিবেন না। আমার নিকট ইহা একটি অভাবনীয় ঘটনা বলিয়া মনে হইল, এবং ইহাতে আমার