তিনি আমার চক্ষু খুলিয়া আমার মহা ভ্রম দেখাইয়া দিয়াছেন।
মিঃ ডব্লিউ তাঁহার ক্লাসের সঙ্গে আমাদের ক্লাসও নিলেন। তিনি একজন খাঁটি ও উৎসাহী খ্রীষ্টান, এবং তাঁহার ক্লাসের সকল ছাত্রীর বন্ধু। আমি সেই ক্লাসের ছাত্রী হওয়াতে আনন্দলাভ করিয়াছি। কিন্তু দুঃখ হয় যে, আমার স্বাস্থ্য ভাল না থাকায়, আমি নিয়মিতরূপে স্কুলে উপস্থিত থাকিতে পারিতাম না। তাহার পর হইতে দুই এক সপ্তাহ পর পরই তিনি আমাকে দেখিয়া যাইতেন, এবং আমার একজন বিশ্বস্ত বন্ধু হইয়াছিলেন। আমাদের মধ্যে এমন অনেক সুমধুর কথাবার্ত্ত। হইয়াছিল; যাহাতে আমার অনেক উপকার ও কল্যাণ হইয়াছে। আমাদের তত্ত্বাবধায়ক মিঃ ডব্লিউ আমাকে রবিবাসরীয় বিদ্যালয়ের একটি ক্লাস নিতে অনুরোধ করিয়া ছিলেন; কিন্তু আমি তাহা রক্ষা করিতে শঙ্কিত হইলাম। আমার হাতের অবস্থা অত্যন্ত খারাপ থাকা সত্ত্বেও, আমার স্বাস্থ্য একটু ভাল হওয়ায় মাঝে মাঝে আমি একটি ক্লাস নিতে আরম্ভ করিয়াছিলাম, এবং ১৮৭৯ সনের মে মাসে একজন নিয়মিত শিক্ষয়িত্রীরূপে সাদরে গৃহীত হইয়াছিলাম। প্রথমে আমি যে ক্লাস পড়াইয়াছিলাম, তাহা ১২ হইতে ১৩ বৎসর বয়স্কা একটি বালিকাদের ক্লাস। পড়াইতে আমার আনন্দ হইত, ছাত্রীদিগকে আমি ভালবাসিতাম, এবং তাহাদিগকে আমার প্রেমাস্পদ পরিত্রাতার