নিকট পৌঁছাইয়া দিবার চেষ্টায় নিজে অত্যন্ত উপকৃত ও কৃতার্থ হইয়াছিলাম। আমি সর্ব্বদা প্রার্থনা করিতাম, তাঁহারা যেন পরিত্রাতার নিকট উপস্থিত হইতে পারেন। যদিও আমার প্রার্থনার ফল আমি দেখিতে পাই নাই, তবুও আমি বিশ্বাস করি, অত্যন্ত দুর্ব্বল হস্তে সেই সময় যে-বীজ উপ্ত হইয়াছিল, নিশ্চয়ই তাহার উপর বিধাতার আশীর্ব্বাদ বর্ষিত হইয়াছে।
শিশু বিদ্যালয়ের আট বৎসর বয়স্কা বালিকাদের লইয়া একটি ক্লাস গড়িয়া উঠিয়াছিল। তাহার জন্য একজন শিক্ষকের প্রয়োজন হইল। আমি আমার একটি বন্ধুকে সেই ক্লাসটি নিতে অনুরোধ করিলাম; কিন্তু তিনি অপেক্ষাকৃত বয়স্কা বালিকাদের ক্লাস পড়াইতে পছন্দ করিলেন। অতএব তত্ত্বাবধায়ক মহাশয়ের অনুমতিক্রমে, বন্ধু আমার ক্লাস, আর আমি ছোটদের ক্লাস লইব, এরূপ স্থির করিলাম। অল্প দিনের মধ্যেই আমি তাহাদিগের প্রতি অনুরক্ত হইলাম। বালিকারাও আমার অত্যন্ত অনুরক্ত হইল। তাহারা পাঠে যথেষ্ট অনুরক্তি দেখাইয়া, তাহা শিক্ষা করিতে আগ্রহান্বিত হইল। আমরা পরস্পরকে ভালবাসিলাম। দুঃখের বিষয়, আমার স্বাস্থ্য আবার ভাঙ্গিয়া পড়িল, এবং হাত ও বাহুর ভীষণ যন্ত্রণা হওয়াতে, আমার পক্ষে দীর্ঘকালের বিশ্রাম আবশ্যক হইল।
১৮৮২ সনের প্রারম্ভে আমার স্বাস্থ্য একটু ভাল হইল,